1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

গত ১৬ মে ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম হতে বিকাল ১৬:২০ টায় একজন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ আতাবুর রহমান (৪৫)। মোঃ আতাবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুর আলম ও ফোর্স-সহ গত ১৬ মে ২০২৫ খ্রি. দুপুর ১৫:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির মেইনে গেইটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ১৬ মে ২০২৫ খ্রি. বিকাল ১৬:০০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ১৬:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আতাবুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

 

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD