1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনায় সংঘর্ষ, অস্ত্রসহ আটক ৫

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত অবস্থায় সরদার বংশের একজন শেখ বংশের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৬ মে) বিকেলে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন – কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের নান্নু রহমান (৫৫), সাইমন সরদার (৩২), এস এম আরিফুজ্জামান (৩০), মজিবর রহমান (৭০), সেজন সরদার দ্বীপ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতর ওই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতর দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এর ফলে একজন আহত হয়।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা, একটি হকিস্টিক, তিনটি রামদা, দু’টি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্ত্রসহ সেনাবাহিনী পাঁচ আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD