1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সরিষাবাড়ীতে মেহেদী হাসানকে হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে মেহেদী হাসানকে হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ।গতকাল মঙ্গলবার সন্ধায় হামলার ঘটনা ঘটেছে।হামলায় গুরুতর আহত মেহেদীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত মেহেদী জানান,গতকাল আমিও আমার স্ত্রী সন্তানসহ স্থানীয় পঞ্চপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি হতে ভ্যান যোগে রওনা করি এবং বাউসী মধ্যপাড়া জনৈক রাঙ্গার দোকানের সামনে রাস্তায় আগে থেকে উৎপাতে থাকা মমিন(২৬),মোহাম্মদ ইয়াসিন(৫০),কাইনসা (৫৫)সহ নাম না জানা আরো কয়েক জন পূর্বের শত্রুতার জের ধরে আমার সামনে দাঁড়াইয়া গতিরোধ করে।অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে আমি প্রতিবাদ করলে আমার উপর হামলা করে মুমিনের হাতে থাকা লোহার রড দিয়ে আমার পায়ে আঘাত করে রক্তাক্ত করে।হত্যা করার উদ্দেশ্যে যখন গলা চাপিয়ে ধরে নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করে।আমার স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে এলোপাথারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এক পর্যায়ে আমার হাত-পা বেঁধে মারপিট করতে থাকে।আমার স্ত্রীর ডাকচিৎকার করায় তার গলায় থাকা স্বর্ণের চেইন,হাতের স্বর্ণের আংটি, আমার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। আশেপাশের লোকজন আসতে থাকলে মারপিট খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।হামলাকারীরা চলে যাওয়ার পর উপস্থিতি লোকজন জখম প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং আমি ও আমার স্ত্রী চিকিৎসা গ্রহণ করি।রাতেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছি। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদ হাসান বলেন,অভিযোগ পেয়েছি।আহত মেহেদী ও তার স্ত্রী চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছে।দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD