1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরএমপি’র অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

 রাজশাহী মহানগরীর কর্ণহার থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশী চোলাইমদসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণহার থানা ও ডিবি পুলিশ।

আরএমপি কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: হাসিবুর রহমান (২৫) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার করমজা মধ্যপাড়ার মো: আমিনুল ইসলামের ছেলে ও ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি তিলু বিশ্বাস (৬১) কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহটি এলাকার মৃত দেবেন মুরারীর স্ত্রী। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল রাত পৌনে ১০ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার এসআই মো: আব্দুল মতিন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার  করমজা মধ্যপাড়া গ্রামের এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০ টায় কর্ণহার থানার করমজা মধ্যপাড়া গ্রামের ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আসামি হাসিবুরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।  

অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম গতকাল ১১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কলোনী এলাকা থেকে আসামি তিলুকে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD