1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে মৎস্য চাষী আব্দুল ওয়াহাবের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।শনিবার ভোরে টাকুরিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া বটতলা এলাকায় মৎস্য চাষী আব্দুল ওয়াহাব তার নিজ পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। শনিবার ভোরে পূর্ব বিরোধীদের জের ধরে প্রতিবেশী  মন্টু, সোলাই,শহীদ,ঝরনা,শাওন সহ আরো অনেকেই পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল ওয়াহাব।পরে সকালে মৎস্য চাষী আব্দুল ওয়াহাব ঘুম থেকে উঠে পুকুরে দেখতে পায় মাছ মরে ভেসে উঠেছে।এতে আব্দুল ওয়াহাবের প্রায় ৭ লাখ টাকার মাছ মরে ক্ষতিগ্রস্ত হয়েছে।শনিবার দুপুরে সরিষাবাড়ী থানায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। 

আব্দুল ওয়াহাব বলেন, প্রতিবেশী মন্টু সোলাই শহীদ, ঝরনা,শরীফ পূর্ব বিরোধের ধরে আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে ৭ লাখ টাকার মাছ মাইরা ফালাইছে। আরো বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে মামলা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD