1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ  তিনজন গ্রেফতার  

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬২ বার পঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ

 

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার ।

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১০ মে) গভীর রাত থেকে রোববার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন—পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৪৫)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD