1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজীব।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন।  

অভিযানে নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মো. সাইদুর রহমান মন্ডল (৪৫) ও মৃত কাশেম মন্ডলের ছেলে মো. সবুজ মন্ডলকে (৪০) নিজ বাড়ি থেকে আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদে নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনের পাটকাঠির গাদার মধ্যে থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অস্ত্রসহ আটক সাইদুর রহমান মন্ডল ও সবুজ মন্ডলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD