1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সদরপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

শিমুল তালুকদার সদরপুর( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শিক্ষক রইজ শিকদার কে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গেরপ্তার কৃত রইজ উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের (খন্ডকালীন) বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

 

ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ অভিযুক্ত শিক্ষক রইজ মাষ্টার দীর্ঘদিন যাবত তাকে মৌখিক ও শারীরিক ভাবে যৌন হয়রানি করে আসছে।

 

বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করা হলেও কর্তৃপক্ষ কোনরকম কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৯ মে (শুক্রবার) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসানের

 

নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে রইজ মাষ্টার কে গ্রেপ্তার করা হয়। 

 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসা বাদে অভিযোগ স্বীকার করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অনতি বিলম্বে অভিযুক্ত শিক্ষক রইজ মাষ্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD