1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মনোহরদীতে পূর্ব শত্রুুতার জেরে হত্যা চেষ্টা ও ছিনতায়ের অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুুতার জেরে হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ডোমনমারা গ্রামের রাজন,রমজান আলী ও তুহিন এর বিরুদ্ধে।
বাদী ফরিদ মিয়া জানান,আমি পশ্চিম ডোমনমারা(শেখ বাড়ী)
গ্রামের বাসিন্দা এবং বিবাদীরা মধ্য ডোমনমারা ফকিরবাড়ী গ্রামের বাসিন্দা।বিবাদীদের আমার এবং আমার ছেলের সাথে পূর্ব থেকেই শত্রুতা রয়েছে।পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা আমার চালাকচর বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত-বাড়ীতে আক্রমণ করে আমার অর্থনৈতিক ক্ষতি সাধন করিলে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তা নিষ্পত্তি করে দেয়। কিন্তু বিবাদীরা তা উপেক্ষা করে আমাকে ও আমার ছেলেকে ভয়-ভীতি প্রদর্শন করে।এরই ধারাবাহিকতায় গত শনি বার রাত সাড়ে নয়টার দিকে আমার ছেলে পাওনাধার মুরশিদ মিয়ার কাছ থেকে ১৫০০০/-টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার সময় বিবাদীগণ উপজেলার খিদিরপুর ইউনিয়নের দরগাহ্ বাজারে পৌছিলে বিবাদীগণ তার পথ রোধ করে।১ নং বিবাদী রড দিয়ে কোমড়ে আঘাত করে এবং ৩ নং বিবাদী আমার ছেলের প্যান্টের পকেট থেকে ১৫০০০/-(পনেরো হাজার)টাকা এবং চালকচর বাজারে অবস্থিত দোকানের চাবি নিয়ে যায়।তা ছাড়া বিবাদীদের হাতে থাকা রশি দিয়ে আমার ছেলের গলায় ফাঁস লাগাইয়া আবু তৈয়বের ঘরে নিয়ে সাটার বদ্ধ করে গলায় ফাঁসি লাগিয়ে হত্যা চেষ্টা করে।খবর পেয়ে দরগাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া এসে আমার ছেলেকে উদ্ধার করে বাজারের ব্যাবসায়ী টিটুর মাধ্যমে বাড়ীতে পৌছে দেওয়ার ব্যবস্থা করে।বিবাদীরা এই সময় ও আমাকে এবং আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD