1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।৭ মে দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পাশ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

 

আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহটি একটি ফসলি মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়না তদন্ত পাঠানোর প্রস্তুতি চলছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD