1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরএমপির মানবিক উদ্যোগ: হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেলো পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :

 

গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের একটি শিশুকে রাজশাহী মহানগরের পবা থানার বড়গাছি বাজার এলাকা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুটির নাম রোহান হোসেন নূর (৮), সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মির্জাপুর এলাকার মো: মামুন হোসেন ও মোছা: রুকছানা দম্পতির ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গতকাল ০৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ মিনিটে পবা থানাধীন বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তা জানাতে না পারায়, শিশুটিকে তিনি বড়গাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে শিশুটিকে পবা থানায় দায়িত্বরত অফিসারের কাছে হস্তান্তর করেন।

পরে পবা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম শিশুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার নাম, পিতামাতার নাম একটি মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশুটি জানায়, সে তার বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছে এবং ঢাকার দিক থেকে রাজশাহীতে চলে এসেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশুটির মাতার মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় এবং আংশিক ঠিকানা ধরে জয়দেবপুর থানা, গাজীপুর এর সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করা হয়।

পরবর্তীতে, আজ ০৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে শিশুটির পিতা-মাতা ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি রাজশাহীতে উপস্থিত হলে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

শিশু রোহান হোসেন নূরকে তার পরিবারের সদস্যরা সুস্থভাবে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আরএমপি’র পবা থানা পুলিশ ও ভিকিটম সাপোর্ট সেন্টারে কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD