1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন।

রাবির মতিহার হল সংস্কারে ছাত্রশিবিরের ১৮ দফা প্রস্তাবনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সমস্যা, অনুপযুক্ত পরিবেশ ও ভোগান্তি অবসানে ১৮ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতিহার হল শাখা। হলের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা এবং ছাত্রকল্যাণে বাস্তবসম্মত ও সময়োপযোগী সমাধানের পথও দেখিয়েছে সংগঠনটি।

 

মঙ্গলবার (০৬ মে) হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. সামিউল ইসলাম সরকারের কাছে এ সংস্কার প্রস্তাব জমা দেন হল শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. তাজুল ইসলাম ও মো. ওবাইদুর রহমান।

 

শিক্ষার্থীদের আবাসিক, নিরাপত্তা, শিক্ষাবান্ধব এবং ধর্মীয় চর্চার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবিরের ১৮ দফা প্রস্তাবনা গুলো হলো:

 

১. রিডিং রুমের আধুনিকায়ন ও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু।

 

২. শিক্ষার্থীদের সাইকেল রাখার জন্য নিরাপদ গ্যারেজ নির্মাণ।

 

৩. মতিহার হল ডিবেটিং ক্লাব পুনরায় চালু করে বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ সৃষ্টি।

 

৪. হলের সার্বিক নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাকর্মী নিয়োগ।

 

৫. হল মসজিদে জুমার নামাজ চালু এবং এসির ব্যবস্থা গ্রহণ।

 

৬. হল লাইব্রেরি পুনরায় সচল করে পাঠচর্চার উপযোগী পরিবেশ গড়ে তোলা।

 

৭. গেস্টরুম, টিভি রুম ও গেমস রুম সংস্কার ও আধুনিকায়ন।

 

৮. ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত খাবার সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা।

 

৯. মাদকদ্রব্য সেবন ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে কঠোর ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।

 

১০. উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

 

১১. বৈদ্যুতিক পানির ফিল্টার স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা।

 

১২. গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের, বিশেষত মানবিক বিবেচনায়, দ্রুত সিট বরাদ্দ প্রদান।

 

১৩. হল চত্বর ও ভবনের পরিচ্ছন্নতা বজায় রাখতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ।

 

১৪. শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় হল প্রাঙ্গণে খাবার ও কনফেকশনারি দোকানের ব্যবস্থা।

 

১৫. বৃক্ষরোপণ, দেয়ালচিত্র ও আলোকসজ্জার মাধ্যমে হলের সৌন্দর্যবর্ধন কর্মসূচি গ্রহণ।

 

১৬. মেধা ও মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মসূচির আয়োজন করা।

 

১৭. হলের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি ও সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পুনর্মিলনী (Reunion) অনুষ্ঠানের আয়োজন করা।

 

১৮. হল প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে উল্লিখিত প্রস্তাবগুলোর অগ্রগতি নিশ্চিত করা।

 

এ বিষয়ে মতিহার হল শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, “মতিহার হল সংস্কারে আমরা হলের প্রাধ্যক্ষ স্যারের কাছে ১৮ দফা প্রস্তাবনা দিয়েছি। এই সংস্কারের আওতায় অনেক কাজ প্রশাসন হাতে নিয়েছে। যে কাজগুলো স্বল্পমেয়াদি সেগুলো দ্রুত শেষ করা এবং যে কাজগুলো দীর্ঘমেয়াদি সেগুলো দ্রুত শেষ করার ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি যে কাজগুলোতে ছাত্র সংগঠন হিসেবে আমাদের সহযোগিতা করার সুযোগ আছে, সেখানে আমরা সহযোগিতা করবো।”

 

ছাত্রশিবিরের মতে, ২৪ এর বিপ্লবের পর শিক্ষার্থীদের আশা ছিল হল প্রশাসন দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে। তাদের এ ১৮ দফা দাবি সেই প্রত্যাশারই ধারাবাহিক প্রকাশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD