1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীতে ছাত্রী অশালীন আচরণের অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মো মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মনিরুল ইসলামকে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আসছেন। বিষয়গুলো এতদিন ভয় ও লজ্জার কারণে কাউকে জানানো হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে  তার আচরণ আরও বাড়তে থাকায় পরিবারকে বিষয়টি জানাতে বাধ্য হন তারা।

অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষককে কার্যালয়ে ডেকে পাঠান। শিক্ষক মনিরুল ইসলাম সেখানে গিয়ে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ১৩ ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা শিক্ষক মনিরুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে বরখাস্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, আমি এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD