1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন।

ভূঞাপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

মো: ফারুক আহমেদ টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (০৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে বলেন, এক বছর আগে বামনহাটা, ছাব্বিশা, অর্জুনাসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের নিকট থেকে ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমাসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুকে সাবমারসিবল পাম্প বা টাকা ফেরত দিতে বলি। এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায়। এর প্রতিবাদ করায় গত রবিবার আমার ছেলে প্রান্তের উপর ফারুক বামনহাটা বাজারে হামলা করে এবং মারধর করে। যখন তার উপর হামলার ঘটনা ঘটে তখন আমি ঘটনাস্থলে ছিলামই না। ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টা ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে।

যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামে ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টা আরও অর্থ দাবি করে সে।

পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সাথে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD