1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মাদারগঞ্জে ইয়াবাসহ ৪ মাদককারবারী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরনগর গ্রামে ইয়াবাসহ চার মাদক কারবারি কে  আটক করেছে পুলিশ।সোমবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার চরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ইয়াবাসহ  ৪ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন -বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার পাকের দহ এলাকার মৃত মোফাজ্জল শেখের ছেলে  আলাল শেখ (৪২), মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার  মৃত নয়ন মন্ডলের ছেলে ফকরুল  (৪৩)  ও সম মন্ডলের ছেলে জুয়েল (৩৩),মাদারগঞ্জ উপজেলার চরনগর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম( ৩৩)। জানা গেছে, ভোর ৫ টা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে অপর তিন মাদক কারবারি তাদের সহযোগী আব্দুল আলীমকে  মারধোর করে। বিষয়টি নজরে আসলে স্হানীয় লোকজন চারপাশ দিয়ে  ৪ জন কে ঘিরে ফেলে এবং  আটকে  রাখে।সংবাদ পেয়ে মাদারগঞ্জ মডেল থানার এস আই হাসিব আল মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে  ৪ মাদককারবারী কে থানায় নিয়ে আসে এবং তাদের নিকট থাকা ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান,আটককৃত
মাদককারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD