1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নওগাঁয় আওয়ামী অফিসের লিফটের রেলিং চুরির সময় নিচে পড়েো এক যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

হাবিবুর রহমান নওগাঁঃ-

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে গিয়ে সাততলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে । নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে । পেশায় বাসচালকের সহকারী ছিলেন । এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান , রেলিং চুরির সময় সাততলায় বৈদ্যুতিক তারের সঙ্গে পা জড়িয়ে গেলে নিচে পড়ে যান দেলোয়ার । তখনো তিনি জীবিত ছিলেন । তবে মাদকাসক্ত প্রকৃতির হওয়ায় তখন কেউই তাকে উদ্ধার করেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান । এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা খবর দিলে হাসপাতালে যাই । সেখানে দেলোয়ারকে মৃত অবস্থায় পাই । তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD