1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কিশোরগঞ্জে পুরাতন রাইফেলের একটি বুলেট ও দেশীয় অস্ত্রসহ এক ভুয়া সমন্বয়ক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

মোঃ সবুজ মিয়া স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে মাহাফুজার রহমান মাহফুজ (৩৬)নামে এক ভুয়া সমন্বনয়ক কে রাইফেলের পুরাতন একটি বুলেট ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩মে)রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহাফুজার রহমান মাহফুজ কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মাওলানা পাড়া এলাকায় মৃত মজিদ মিয়ার ছেলে তিনি। বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিস্তা সেচ ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পকেট থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান মাহফুজ নামে উপজেলায় কোনো ছাত্র বা সমন্বয়ক নেই। তা ছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোনো ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোনো অপকর্ম করে এর দ্বায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নেবে না।

 

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাফুজার রহমান মাহফুজ নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD