1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহী মহানগর ডিবির অভিযানে  ১৬ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মংলা (৪০) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নতুনপাড়ার মৃত বিষুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ মে ২০২৫ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় দুই ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শাহ্ আলী মিয়া ও তার টিম গতকাল রাত সাড়ে ৮ টায় ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মংলাকে গ্রেপ্তার করে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৮ লিটার এবং পলাতক আসামির ফেলে যাওয়া আরও ৮ লিটার চোলাই মদসহ মোট ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD