1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-মোঃ সেলিম রেজা (৩৮), ম্যানেজার, ৩০ নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ, মুকুন্দবাড়ী, জামালপুর।  

২. মোঃ নূর আনোয়ার (৩৫), ক্যাশিয়ার, ৩০ নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ, মুকুন্দবাড়ী, জামালপুর। 

জামালপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ডিবি পুলিশ একটি সিএনজিতে তল্লাসী চালায়। এ সময় ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ তাদের আটক করেছে। এ নকল ব্যান্ডরোল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটককৃতরা পুলিশি জিজ্ঞাস্য বাদে জানিয়েছে, রশিদা বিড়ি কোম্পানী দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। নকল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD