1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার   

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৭১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার   

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

 

নড়াইলের লোহাগড়া থানার 

ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার।

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে দু’জন মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত সালমান বিশ্বাস (২৩) লোহাগড়া পৌরসভার খলিসাখালী গ্রামের শামীম বিশ্বাসের ছেলে ও চঞ্চল গাজী (৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে লোহাগড়া থানার এসআই শাহিন মিয়া, এসআই আব্দুস শুকুর ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পার-মল্লিকপুর গ্রামের জনৈক আলম মিয়ার বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য সহ মাদক কারবারীকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD