1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

 

উজ্জল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। উজ্জল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।
নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD