1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ১

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার পঠিত

রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ১

রাজশাহী ব্যুরো:

 

গত ২৯ এপ্রিল  রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামস্থ জনৈক মোঃ মিঠুন এর বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১১:৪৫ টায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার-সহ ১ জন অবৈধ অস্ত্র্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ শরীফ আলী (২৫)। মোঃ শরীফ আলী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ১১:৩০ টায় রাজশাহী জেলার দুর্গাপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজিযোগে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুব আলম ফোর্স-সহ গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামস্থ জনৈক মোঃ মিঠুন এর বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে রাত ১১:৪৫ টায় অভিযুক্ত মোঃ শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে। 

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD