1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণমিছিল যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, প্যারেন্টিং কালচারাল ফেস্ট অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বডিগার্ড তনু গ্রেফতার নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত।

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পঠিত

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:

রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামান স্টোর নামক দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।

নিহত রুবেল সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা এবং মৃত আলম সরদারের ছেলে। পুলিশ জানায়, তিনি একটি ডাকাতির প্রস্তুতির মামলার জামিনে ছিলেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

রুবেলের মৃত্যুকে ঘিরে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। তার ছোট ভাই জুয়েল সরদার জানান, রাত ১১টার দিকে আমি ভাইকে বাড়িতে দেখেছি। সকালে খবর পাই তার মরদেহ দোকানের সামনে পড়ে আছে। তার শরীরে ধুলা ও আঘাতের চিহ্ন ছিল। মনে হয়েছে, কারো সঙ্গে ধস্তাধস্তির পর তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই ময়নাতদন্তে যদি স্বাভাবিক মৃত্যু প্রমাণিত হয়, তবে কোনো অভিযোগ থাকবে না। তবে যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে ন্যায়বিচার চাই।

রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল আমাদের মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন এবং পরে মেয়ে হুমায়রাকে আমার কাছে দিয়ে চলে যান। সকালে শুনি, তার মরদেহ পাওয়া গেছে। আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD