1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার বড় গজনী এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা।প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার ভোরে একদল মাদককারবারি ভারত থেকে চোরাই পথে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণে মাদক গজনীর গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে।এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এর নেতৃত্বে অন্যান্য অফিসারদের নিয়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন।এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়গজনী এলাকায় ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,মাদক চোরাকারবারিদের সনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD