1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর, হাসপাতালে ভর্তি

 

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ 

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ ধরার জাল নদীতে ফেলাকে কেন্দ্র করে ১ জনকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে। গত শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। এ বিষয়ে আহত মো. পারভেজ মৃধা (৩০) জানান, আমি শনিবার বিকালে পক্ষিয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলি। পরে মো. আকবর (২৩) আমার জালের উপর জাল পাতলে আমার জালটি পেঁচিয়ে পড়ে। আমি বিষয়টি আকবরকে বুঝিয়ে বললেও আকবর আমার সাথে ঝগড়াঝাটি করে। একপর্যায়ে আকবর ক্ষিপ্ত হয়ে নৌকার বৈঠা দিয়ে আমার মাথার উপর বারি দিলে আমার মাথা ফেটে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত পারভেজের মা রাশিদা বেগম বলেন, আমার ছেলের জালের উপর জাল পাতিয়া আমার ছেলের জাল নষ্ট করেছে আকবর। আমার ছেলে আকবরকে বিষয়টি জানালে উল্টো আকবর আমার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি গলাচিপা থানায় মৌখিকভাবে জানিয়েছি। আমি আকবরের বিরুদ্ধে মামলা করব। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে রবিউল, রাকিব পালোয়ান জানান, আকবর জোর দেখিয়ে একেক জনের জালের উপর জাল পাতে। এর একটা প্রতিকার পাওয়া উচিত। এ বিষয়ে আকবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আকবর বলেন, পারভেজ আমার আত্মীয়। জাল ফেলাকে কেন্দ্র করে পারভেজ আমাকে ধাক্কা দিলে আমিও ওকে ধাক্কা দেই। এতে ও পড়ে গিয়ে আঘাত পায়। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো. সালাউদ্দিন বলেন, পারভেজ আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৯ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং সেলাই লেগেছে। এ বিষয়ে গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, মানুষের কাছে মারামারির ঘটনা শুনেছি। দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD