1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

গোয়ালন্দে চাঞ্চল্যকর আল আমিন হত‍্যা মামলার একজন আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

গোয়ালন্দে চাঞ্চল্যকর আল আমিন হত‍্যা মামলার একজন আসামি গ্রেফতার

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত‍্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে মেগা সরদার (৪৭)। মৃত আল আমিন একই জেলা ও উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর পর মাত্র ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন‍্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে যান। পরে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেল যোগে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কুবাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।

জানা যায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাদের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। এই শত্রুতার জেরে তাকে হত‍্যা করা হয়।

নিয়মিত হত‍্যা মামলার ২ নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হত‍্যায় জরিত থাকা অন‍্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD