1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা ও হাড়িয়াকোনা গ্রাম সংলগ্ন পাহাড়ি ঢেউফা ও বালিজুরী-তাওয়াকুচা গ্রামের সোমেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করা হয়। গহীন পাহাড়ের ভিতরের ওই নদীতে প্রায় ৩ কিলোমিটার হেঁটে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি বাঁশের মাচা ও তাওয়াকুচা অংশে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। কিন্তু কোনো বালু উত্তোলনকারী পাওয়া যায়নি।

অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার সকল বালু মহল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে শেরপুর জেলায় ইজারাভুক্ত কোন বালু মহল নেই। তাই হয়তো গভীর রাতে কিছু অসুধা ব্যবসায়ী গোপনে বালু উত্তোলন করছে। নদী দুটি গহীন পাহাড়ের ভিতরে হওয়ায় অভিযান পরিচালনা করা অনেক কষ্টসাধ্য।

তিনি আরও শনিবার শ্রীবরদীতে অভিযান চালিয়ে কিছু বাঁশের মাচা ও ড্রেজার মেশিন ধ্বংস করেছি। ঝিনাইগাতী ইউএনও’কে নির্দেশ দিয়েছি, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সকল বাঁশের মাচা ভেঙ্গে ফেলতে। এছাড়াও বিজিবি ও পুলিশের সহায়তা আমরা রাস্তায় ব্যরিকেডের ব্যবস্থা করবো, যেন অবৈধবালু পরিবহন করতে না পারে। বালু উত্তোলনকালীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD