1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের লোহাগাড়ায় থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নড়াইলের লোহাগাড়ায় থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতার ওপর হামলায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. মিরাজ ফকিরের ওপর আওয়ামী লীগের হামলায় হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২২ এপ্রিল লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের কবজি বিচ্ছিন্নসহ চারজন আহত হন। ঘটনার পর জড়িতরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ আজ পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সারুলিয়া গ্রামের কামরুল ইসলাম মিন্টুকে ২২ এপ্রিল মধ্যরাতে যশোর মুড়লী মোড়ে অবস্থিত তার বাড়ি থেকে, তার বড় ভাই সাজ্জাদুর রহমান কচিকে ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার সুলতানপুর পিটিআই রোডের পাশে অবস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহআলম রনির বাড়ি থেকে এবং একই গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে লিটন কাজীকে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আরেকটি দল ২৪ এপ্রিল গভীর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে সারুলিয়া গ্রামের বাদশা কাজী ও তার ছেলে কাজী অনিক রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD