1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক

 

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনার কেন্দুয়ায় ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক। আটককৃত ব্যক্তিরা হলেন-কেন্দুয়া উপজেলার চকবাট্রা গ্রামের মৃত আঃ রহিম ভূঁইয়ার ছেলে  মোঃ বাবুল মিয়া (৪৫) এবং অপর আসামী হলেন একই উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত হারাধন মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিয়া (৬৩)। আসামি বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এর আগে গত বুধবার আনুমানিক রাত ১১ টার দিকে আটককৃত বাবুল মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক এবং সাথে ছিলেন নেত্রকোনা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম  ।আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোঃআজগর আলী বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD