1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

আরএমপি ডিবির অভিযানে নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর আরও এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

আরএমপি ডিবির অভিযানে নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর আরও এক যুবক গ্রেপ্তার।                  

রাজশাহী ব্যুরো:

 রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে সম্পৃক্ত আরও একজন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্যপ্রযুক্তি সহায়তায় আজ ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাজু (২১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো: আব্দুর রাজ্জাকের ছেলে। 

এই ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি সবুজ ও জুবায়েরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়।

ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের নাম-ঠিকানা সংক্রান্ত তথ্য আহ্বান করে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। আসামিদের গ্রেপ্তার করতে আরএমপি’র একাধিক টিম কাজ শুরু করে।

পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব নাসিদ ফরহাদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় আজ বিকেল সাড়ে ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজুকে গ্রেপ্তার করে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD