1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোনায় আব্দুস সোবাহান হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি ও ১জনের যাবজ্জীবন 

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পঠিত

নেত্রকোনায় আব্দুস সোবাহান হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি ও ১জনের যাবজ্জীবন 

 

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

 

নেত্রকোনায় আবদুস সোবাহান (৫০) হত্যা মামলার আসামি এমদাদ হোসেনকে (৫২) মৃত্যুদন্ড ও আবুল হাসেম ওরফে আবুনি নামে অপর আরেক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সাজাপ্রাপ্ত দুই আসামি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।বুধবার (২৩ এপ্রিল) বিকালে এই রায়ের আদেশ দেন নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।নিহত আবদুস সোবাহান সদর উপজেলার উত্তর বিলচুলঙ্গী (চন্দাপতিখিলা) গ্রামের বাসিন্দা ছিলেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন এবং যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেম একই গ্রামের বাসিন্দা।স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে আবুল হাসেমকে তাঁর চাচাতো ভাই রাসেল মিয়া মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেন। পরে ওই দিন রাতে গ্রামের সামনে একটি খেতে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই স্থানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখে মাটি খুঁড়ে লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ ‍উদ্ধার করে। ঘটনার দুদিন পর নিহতের বড় স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আজ (বুধবার) বিকালে বিচারক এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা পিপি মো. আবুল হাসেম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD