1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীতে মসজিদের ভেতরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, একজন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার পঠিত

রাজশাহীতে মসজিদের ভেতরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, একজন আটক

রাজশাহী ব্যুরো :

 রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শ্রী সাগর সাহা (৩০) রাজশাহী মহানগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর সাহা দীর্ঘ প্রায় এক বছর যাবৎ ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা অব্যাহত রাখেন।

 

গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাগর সাহাকে আটক করে। স্থানীয়রা জানান যে, এর পেছনে আরও কিছু লোকের প্ররোচনাও রয়েছে বলেও তাদের ধারণা। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD