1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ডামুড্যার সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ডামুড্যার সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার। 

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ডামুড্যায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী আনসার আলী শেখ(৫৪) নামে একজনকে ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার করে ডামুড্যা থানার চৌকস পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানা-যায় আনসার আলী শেখ (৫৪) পিতা মৃত আঃ আলী শেখ ডামুড্যা থানাধীন দক্ষিণ ডামুড্যা গ্রামের ৭নং নিবাসী এবং ডামুড্যা বাজারের সার ব্যাবসায়ী। তার বিরুদ্ধে ৪টি সিআর এবং ১টি জিআর মামলার অভিযোগ এনে তাকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন শরীয়তপুর বিজ্ঞ দায়রা জজ আদালত। তার প্রেক্ষিতে আনসার আলী শেখ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল (১৯ এপ্রিল) বিকাল ৫ টার সময় ডামুড্যা থানা কর্মরত এস আই (নিরস্র) অলিউল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকা শাজাহানপুর থানার আওতা থেকে তাকে গ্রফতার করাহয়। এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান মানিক বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ একটি বাহিনী। জেলা পুলিশ শরীয়তপুর যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসামি আনসার আলী শেখকে নিন্ম উল্লেখিত ১। সিআর ১৩৫/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং ২৭/২৫, ধারা – এন,আই , এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১বছর সশ্রম কারাদণ্ড এবং ১১০০০০০/= এগারো লক্ষ টাকা জরিমানা। ২। সিআর ১১১/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং – ২৬/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ৬মাস সশ্রম কারাদণ্ড ৩০০০০০৳ জরিমানা। ৩। সিআর মামলা নং-৪৩৯/১৭, সিআর সাজা যাহার প্রসেস নং ৩৭/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত সাজা প্রাপ্ত। ৪। সিআর মামলা নং ২০৬/১৫, সিআর সাজা, যাহার প্রসেস নং -৩৬/২৫, ধারা-এন,আই, এ্যাক্ট১৮৮১এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০০০০৳ জরিমানা। ৫। সাভার মডেল থানা জিআর ৪০৯/২১ যাহার প্রসেস নং ২৭/২৫, অনুরূপ ধারায় ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে গ্রেফতার করাহয়। এবং তাকে আদালতে প্রেরন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD