1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নগরীতে চোখে মরিচ ছিটিয়ে বোয়ালিয়া মডেল  থানার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই 

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নগরীতে চোখে মরিচ ছিটিয়ে বোয়ালিয়া মডেল  থানার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই। 

রাজশাহী ব্যুরো: 

রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০ এপ্রিল রোববার সকাল  ৯টার কিছু পূর্বে  ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা হতে  মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার ।

সূত্রমতে জন্য যায় ,আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মালিকের বাড়ি থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে। তিনি বলেন, তাদের একজন ভুক্তভোগী দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চোখ জালা করাই চিৎকার দিতে থাকেন । এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ২/১ জন (নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান , চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড়  হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে পালিয়ে জান, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে। দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষের নিকট জানতে চাওয়া হলে , তিনি জানান দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।

ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও অব্যহত রয়েছে । তিনি আশা করেন ,  ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD