1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাটে মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

 

জয়পুরহাটে মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ সাহাবুদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতরাতে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনারুল সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে জামিন নেওয়ার পর থেকে আনারুল পলাতক ছিলেন।

এরপর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসামি আনারুলকে যাবজ্জীবন সাজা দেন। রায় হওয়ার পর র‌্যাব আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD