জয়পুরহাটে মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতরাতে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনারুল সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে জামিন নেওয়ার পর থেকে আনারুল পলাতক ছিলেন।
এরপর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসামি আনারুলকে যাবজ্জীবন সাজা দেন। রায় হওয়ার পর র্যাব আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM