1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণমিছিল যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, প্যারেন্টিং কালচারাল ফেস্ট অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বডিগার্ড তনু গ্রেফতার নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার।

রাজশাহী ব্যুরো:

 রাজশাহী মহানগরীতে ফেইসবুক আইডি পুনরুদ্ধারের কথা বলে এক ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা  পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুমিত সাখাওয়াত (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুরের মৃত ইশাহাক আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার বাসিন্দা। 

ঘটনার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ভুক্তভোগী  তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে মনে করে পূর্ব পরিচিত সুমিত সাখাওয়াতের সহায়তা চান। সুমিত পরে  দেখবেন বলে মোবাইল ফোন রেখে দিতে বলে। তিনি বিশ্বাস করে মোবাইল ফোনটি দিয়ে দেন।

পরবর্তীতে সুমিত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ও পারিবারিক ছবিসহ  ভিডিও নামিয়ে নেয় এবং  ফেইসবুক আইডি পুনরুদ্ধার হয়েছে বলে মোবাইল ফোনটি ফেরত দেন। কিছুদিন পর আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী বিকাশ ও নগদ মিলিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

সর্বশেষ গত ১১ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল সাড়ে ১০টার দিকে আরও ৮০ হাজার টাকা দাবি করে হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি ১৩ এপ্রিল দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে মৌখিকভাবে জানান।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে  রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবতীতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল ১৩ এপ্রিল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার অলকার মোড়ে টাকা লেনদেনের সময় আসামি  মো: সুমিত সাখাওয়াতকে হাতেনাতে আটক করে। এসময় আসামির কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তার ল্যাপটপে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। এরপর ডিবি পুলিশ আসামির নওদাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD