1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রায়পুর উপজেলা বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরেক জনের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

রায়পুর উপজেলা বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরেক জনের মৃত্যু

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষের মধ্যে গত সোমবার (৭ এপ্রিল) উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।

জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।

সংঘর্ষের ঘটনায় ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD