1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদক আলামত গোপন ও দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সুপারিশ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পঠিত

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদক আলামত গোপন ও দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সুপারিশ

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল যথাযথভাবে আদালতে উপস্থাপন না করে তা গোপন, বিকৃতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা এবং সদর কোর্টে কর্মরত ৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

তদন্তে জানা যায়, বিভিন্ন তারিখে উদ্ধারকৃত ৯৬ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলের প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক এসি ডিবি এস এম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন, এসআই আঃ গাফফার, এসআই শামিনুর রহমান, কনস্টেবল রোমান মিয়া এবং নারী কনস্টেবল কামরুন নাহার।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা আলামত জমা না দিয়ে তা গোপনে রাখেন, ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং কর্মকর্তাদের নাম ব্যবহার করে সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য করেন। মালখানার ইনচার্জ এসআই শামিনুর রহমান ও কনস্টেবল কামরুন নাহার একাধিকবার নিয়মভঙ্গ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

এছাড়াও এসআই গাফফার আদালতের নির্দেশ অমান্য করে আলামত ধ্বংসের আবেদন প্রক্রিয়ায় অনিয়ম করেন। কনস্টেবল রোমান মিয়ার বিরুদ্ধেও আলামত জালিয়াতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে সকল অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এ প্রতিবেদন এবং মাদক বিক্রি অপরাধ তদন্ত কমিটির কাছে প্রমাণিত হওয়ার পর সাবেক ডিবির ওসি কামরুজ্জামান গং নরসিংদীর পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে , পুলিশ সুপার বলেন সংবাদ গুলো সম্পন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমার পার্সোনাল ও পারিবারিক লাইফ দুর্নীতিবাজ কামরুজ্জামান মিডিয়ার সামনে প্রকাশ করেছে যেই তিনটি টাকা প্রেরণের কথা প্রকাশ করা হয়েছে এগুলো আমি বিভিন্ন অনুদান দিয়েছি আমার টাকা সে প্রেরণ করেছে আমি অফিসিয়াল কাজে বিজি ছিলাম তাই এগুলো অনুদান হিসেবে আমার টাকা সে পাঠিয়েছেএবং

৫০ লাখ টাকার যে ঘটনা এটা সম্পূর্ণ পারিবারিক।এটা কোন ঘুষ লেনদেনের টাকা না আমার আত্মীয়-স্বজনের ব্যবসার টাকা সম্পূর্ণ কাগজপত্র আমার কাছে আছে, প্রকাশিত সংবাদগুলো মিথ্যা বানোয়াট ও প্রমাণ বিহীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD