1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার।                     

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: নাইমুল ইসলাম নাইম (৩০), আসামি মো: তানভির হাসান সজিব (৩২) ও এস এন কে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে রাজশাহী সিটি কলেজ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।  

গতকাল ৯ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD