1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা

সরিষাবাড়ীতে চার সন্তানের জননীর রহস‍্যজনক মৃত্যু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

সরিষাবাড়ীতে চার সন্তানের জননীর রহস‍্যজনক মৃত্যু 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) চার কন‍্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন‍্য স্বামী শান্ত মিয়া সহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য জামালপুর মর্গে প্রেরণ করেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদ ছেলে শান্ত মিয়া ও একই ইউনিয়নের পাশে গ্রাম চকপাড়া গ্রামের মৃত সফর আলী মন্ডলের মেয়ে আকতারা বেগমের বিয়ে হয়।৩৭ বছরের সংসারে তাদের ঘরে চারটি কন‍্যা সন্তান জন্ম নেয়। তন্মধ্যে তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন।হঠাৎ গত বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়ি গাছবয়ড়া থেকে আকতারা বেগমকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের স্বামী শান্ত মিয়াসহ পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাকে না পেয়ে বাড়ি ফিরে যায়।পরে শুক্রবার সকালে আকতারা বেগমের বাবার বাড়ি চকপাড়ায় বাড়ির পিছনে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।আকতারা বেগমের পা মাটিতে স্পর্শ করে একটি ছোট চিকন গাছের সাথে যেভাবে ফাঁস নিয়েছে,তা দেখে এলাকাবাসী মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD