1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

গোয়ালন্দে যথাযথ মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
গোয়ালন্দে যথাযথ মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ২১শে ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরে গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, গোয়ালন্দ প্রেসক্লাব, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাত ফেরিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম প্রমুখসহ উপজেলা সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব‍্যাক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD