1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন

প্রেস বিজ্ঞপ্তি ঃ আজ সেই অমর একুশে, মহান দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ২০২৫ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়। প্রথম প্রহর ১২.০১ টায় রাজশাহী
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী ‘র শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং সম্মান প্রদর্শন করা হয়।

২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৯.১৫ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মাহাবুব হাসান এর সভাপতিত্বে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। পবিত্র কোরআন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম
এনালিষ্ট(চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক জনাব মো. আবু দারদা খান, সহকারী কলেজ পরিদর্শক জনাব মো. গোলাম নবী, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর। আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও সভাপতি প্রফেসর মো. মাহাবুব হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলা ভাষা সম্পর্কে ইতিহাসভিত্তিক আলোচনা করেন। তিনি বলেন- অমর একুশের অবিনাশী চেতনা আমাদের যুগিয়েছে স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর বিপ্লবের অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর বিপ্লবী চেতনায় বিকশিত বিজ্ঞানমনস্ক একটি আধুনিক প্রজন্মই পারে দেশি-বিদেশি ষড়যন্ত্রকে রুখে দিতে।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) জনাব এস. এম. গোলাম আজম। এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বত:স্ফুর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ জুম্মা শিক্ষা বোর্ড জামে মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD