1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আহম্মদাবাদ ইউনিয়নে ভাষা শহীদদের প্রতি বিএনপি, যুবদল ও ছাত্রদলে‘র শ্রদ্ধা নিবদেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
Oplus_131072
আহম্মদাবাদ ইউনিয়নে ভাষা শহীদদের প্রতি বিএনপি, যুবদল ও ছাত্রদলে‘র শ্রদ্ধা নিবদেন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দলটির নেতৃবৃন্দরা।

এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরু, ইউনিয়ন বিএনপি‘র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা রুমেল আহমেদ, মোঃ আলমগীর হোসেন, আবু তাহের, মোশারফ হোসেন মুসা, কামরুল হাসান সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রাকিব ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুকনের নেতৃত্বে একদল ছাত্রদলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তবে দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD