1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পঠিত

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা নিবেদন।

বিশেষ প্রতিনিধি :মোঃ সোহেল রানা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।প্রতিবছর এই দিনে এই ভাষা শহীদদের স্মরণ করতে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মহোদয়, এরপরে শুরু হয় বিভিন্ন স্তরের সংগঠন ও রাজনীতি ব্যক্তিদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। আজ সকালে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে হাজির হন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলএর সিরাজগঞ্জ জেলা কমেটির সদস্যবৃন্দ। এ সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সোহেল রানা হামিদ , মো: রফিকুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ শামসুল আলম (সদস্য), মোঃ শহিদুল ইসলাম (সদস্য) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD