1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নেত্রকোনায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির  ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

নেত্রকোনায় নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির  ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত নেত্রকোনা সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার  (২০ ফেব্রুয়ারি) নেত্রকোনা পূর্ব কাটলী এলাকায় বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, “গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোনা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ,স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আজকের সভায় গত ১৬-১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের স্থানীয়করণ কর্মশালার বিষয়ে পর্যালোচনাসহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্জন, পরবর্তী করনীয় সহ  জেন্ডার সমতা,  উপজেলা পযার্য়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। তাছাড়া লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার মাধ্যমে নারীর শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এডভোকেসী কার্যক্রম জোরদার করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ইউনিয়ন, পৌরসভা সহ সকল পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে সক্রিয়করণের জন্য উদ্যোগ গ্রহণ, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি পরিবার পর্যায়ে মেয়েদেরকে সুরক্ষার জন্য সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ষ্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী  কল্পনা ঘোষ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নেত্রকোণা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা, সদর মডেল থানার নারী শিশু সহায়তা ডেক্সের দায়িত্বপ্রাপ্ত শিশু  পুলিশ অফিসার শারমিন আক্তার, সাংবাদিক আলপনা বেগম, নারী নেত্রী শামীমা খানম  শিল্পী , শিক্ষক শিউলি চক্রবর্তী, মহিলা পরিষদ নেত্রী ঊষা রানী রায় প্রমুখ। উল্লেখ্য নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস  মুখ্য ভুমিকা পালন করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD