1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

গোয়ালন্দে ইমামকে লাঞ্চিত করার প্রতিকার ও দোষী কোষাধ‍্যক্ষ’র অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পঠিত
গোয়ালন্দে ইমামকে লাঞ্চিত করার প্রতিকার ও দোষী কোষাধ‍্যক্ষ’র অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিবকে লাঞ্চনা করার ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম নিজে প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আবেদন করেছেন। অপরদিকে গোয়ালন্দ পৌর ইমাম কমিটির পক্ষ হতে এ ব‍্যাপারে ১৬ ফেব্রুয়ারি রবিবার মসজিদ পরিচালনা কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করতে আলটিমেটাম দিয়েছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রবিবার মসজিদ কমিটি ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের হিসাব সংক্রান্ত বিষয়ে মসজিদ কমিটির কোষাধ‍্যক্ষ মো. মজিবর রহমান ওরফে (আব্দুল মজিদ) ও তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু চরমভাবে তাকে লাঞ্চিত করে এবং মাঝে মধ্যেই খারাপ আচরণ ও গালিগালাজ করে। তিনি আরও বলেন, গত মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ১৫/২০ জন মুসুল্লীর সামনে আমার সাথে খারাপ আচরণ করে ও ভয়ভীতি দেখায়। এমন আচরণে আমি চরমভাবে বিপর্যস্ত। এতে করে আমার ইমামতিসহ নিজস্ব কাজে ব‍্যাঘাত ঘটছে।
এ ব‍্যাপারে ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড সংলগ্ন মসজিদে আমি বেশ কয়েক বছর যাবৎ ইমামতি করে আসছি। ইদানিং মসজিদ কমিটির কোষাধক্ষ‍ বিভিন্ন সময় আমাকে লাঞ্চিত করে আসতেছে। এ ব‍্যাপারে গত ১১ জানুয়ারি মঙ্গলবার আমার নিরাপত্তার কথা চিন্তা করে প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আবেদন করি।
অভিযুক্ত মসজিদ কমিটির কোষাধ‍্যক্ষ মজিবর রহমান ওরফে (আব্দুল মজিদ) এর মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ বলেন, এব‍্যাপারে গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজে প্রতিকার চেয়ে আবেদন করেও কোনো সুরাহা পাইনি। এজন্য পৌর ইমাম কমিটির পক্ষ হতে মসজিদ কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টি সমাধান করে কোষাধ‍্যক্ষ মজিবর রহমানকে তার পদ থেকে অপসারণ করে একজন পরহেজকার ও নেক ব‍্যক্তিকে নিয়োগ করার জোর দাবি জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD