ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৮:১২ পি.এম
গোয়ালন্দে ইমামকে লাঞ্চিত করার প্রতিকার ও দোষী কোষাধ্যক্ষ’র অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

গোয়ালন্দে ইমামকে লাঞ্চিত করার প্রতিকার ও দোষী কোষাধ্যক্ষ'র অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিবকে লাঞ্চনা করার ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম নিজে প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আবেদন করেছেন। অপরদিকে গোয়ালন্দ পৌর ইমাম কমিটির পক্ষ হতে এ ব্যাপারে ১৬ ফেব্রুয়ারি রবিবার মসজিদ পরিচালনা কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করতে আলটিমেটাম দিয়েছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রবিবার মসজিদ কমিটি ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের হিসাব সংক্রান্ত বিষয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান ওরফে (আব্দুল মজিদ) ও তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু চরমভাবে তাকে লাঞ্চিত করে এবং মাঝে মধ্যেই খারাপ আচরণ ও গালিগালাজ করে। তিনি আরও বলেন, গত মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ১৫/২০ জন মুসুল্লীর সামনে আমার সাথে খারাপ আচরণ করে ও ভয়ভীতি দেখায়। এমন আচরণে আমি চরমভাবে বিপর্যস্ত। এতে করে আমার ইমামতিসহ নিজস্ব কাজে ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড সংলগ্ন মসজিদে আমি বেশ কয়েক বছর যাবৎ ইমামতি করে আসছি। ইদানিং মসজিদ কমিটির কোষাধক্ষ বিভিন্ন সময় আমাকে লাঞ্চিত করে আসতেছে। এ ব্যাপারে গত ১১ জানুয়ারি মঙ্গলবার আমার নিরাপত্তার কথা চিন্তা করে প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আবেদন করি।
অভিযুক্ত মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মজিবর রহমান ওরফে (আব্দুল মজিদ) এর মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু'র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ বলেন, এব্যাপারে গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজে প্রতিকার চেয়ে আবেদন করেও কোনো সুরাহা পাইনি। এজন্য পৌর ইমাম কমিটির পক্ষ হতে মসজিদ কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টি সমাধান করে কোষাধ্যক্ষ মজিবর রহমানকে তার পদ থেকে অপসারণ করে একজন পরহেজকার ও নেক ব্যক্তিকে নিয়োগ করার জোর দাবি জানাচ্ছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM