1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর পুর্বক দখলের চেষ্টায় থানায় সাধারন ডায়রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পঠিত

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর পুর্বক দখলের চেষ্টায় থানায় সাধারন ডায়রী

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ৯৭ নং নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর পুর্বক দখল চেষ্টায় জামালপুর সদর থানায় সাধারন ডায়রি (জিডি) হয়েছে।বুধবার বিকেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তার বাদি হয়ে এলাকার মো.রেজাউল করিম ওরফে কনু ও রেজাউল করিম রাজুর বিরুদ্ধে এই সাধারন ডায়রি(জিডি) দায়ের করেছেন।রেজাউর করিম কনু জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের দায়িত্বে কর্মরত রয়েছেন।
জিডি সুত্রে জানাগেছে,বুধবার বেলা তিনটার দিকে অভিযুক্তরা স্কুলের জমি দখল করতে আসলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তার এর প্রতিবাদ করতে যায়।পরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তারকে  বকাবকিসহ নানা হুমকী দিতে থাকেন।পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা বিবাদিদের কবল থেকে রক্ষা করে।
এ ব্যাপারে ৯৭ নং নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা বেগম বলেন,স্কুলের নামে ১৯৪০ সালে নারায়নপুর এলাকার মুন্সি আব্দুল করিমসহ একই এলাকার চারজনে মিলে ৫০শতাংশ জমিদান করেন।কিন্তু বর্তমানে স্কুলের জমি দখলে রয়েছে ৪৮ শতাংশের মতো।এসত্তেও এলাকার রেজাউল করিম কনু ও রেজাউল করিম রাজু এরা স্কুলের ৮ শতাংশ জমি জোর করে দখলে নিতে চান।এতেও ক্ষান্ত না হয়ে তারা মিথ্যা তথ্য দিয়ে চাকুরী খেয়ে ফেলার হুমকীও দেন আমাদের,আমরা এঘটনায শিক্ষা বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীম আরা হোসেনসহ অন্যান্য সহকারি শিক্ষকরা বলেন,বিদ্যালয়ে যেতে এখন ভয় করছে অভিযুক্তরা আবার কখন জানি আমাদের অপমান করে বসে।তারা বিদ্যালয়ের জমি রক্ষাসহ সকল অপকর্মে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জুলফিকার আলী জানান,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে লাঞ্চিতের খবর শুনে তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।এছাড়া স্কুলের জমি রক্ষায় আমরা সরকারিভাবে ব্যবস্থা নেব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD