জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর পুর্বক দখলের চেষ্টায় থানায় সাধারন ডায়রী
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ৯৭ নং নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর পুর্বক দখল চেষ্টায় জামালপুর সদর থানায় সাধারন ডায়রি (জিডি) হয়েছে।বুধবার বিকেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তার বাদি হয়ে এলাকার মো.রেজাউল করিম ওরফে কনু ও রেজাউল করিম রাজুর বিরুদ্ধে এই সাধারন ডায়রি(জিডি) দায়ের করেছেন।রেজাউর করিম কনু জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের দায়িত্বে কর্মরত রয়েছেন।
জিডি সুত্রে জানাগেছে,বুধবার বেলা তিনটার দিকে অভিযুক্তরা স্কুলের জমি দখল করতে আসলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তার এর প্রতিবাদ করতে যায়।পরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা আক্তারকে বকাবকিসহ নানা হুমকী দিতে থাকেন।পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা বিবাদিদের কবল থেকে রক্ষা করে।
এ ব্যাপারে ৯৭ নং নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদা বেগম বলেন,স্কুলের নামে ১৯৪০ সালে নারায়নপুর এলাকার মুন্সি আব্দুল করিমসহ একই এলাকার চারজনে মিলে ৫০শতাংশ জমিদান করেন।কিন্তু বর্তমানে স্কুলের জমি দখলে রয়েছে ৪৮ শতাংশের মতো।এসত্তেও এলাকার রেজাউল করিম কনু ও রেজাউল করিম রাজু এরা স্কুলের ৮ শতাংশ জমি জোর করে দখলে নিতে চান।এতেও ক্ষান্ত না হয়ে তারা মিথ্যা তথ্য দিয়ে চাকুরী খেয়ে ফেলার হুমকীও দেন আমাদের,আমরা এঘটনায শিক্ষা বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীম আরা হোসেনসহ অন্যান্য সহকারি শিক্ষকরা বলেন,বিদ্যালয়ে যেতে এখন ভয় করছে অভিযুক্তরা আবার কখন জানি আমাদের অপমান করে বসে।তারা বিদ্যালয়ের জমি রক্ষাসহ সকল অপকর্মে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জুলফিকার আলী জানান,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে লাঞ্চিতের খবর শুনে তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।এছাড়া স্কুলের জমি রক্ষায় আমরা সরকারিভাবে ব্যবস্থা নেব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM